• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জাহান্দার আলী মিয়া

বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ পি.এম.
মাদারীপুর–২ আসনে নির্বাচনী জনসভা। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর–২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া বলেন বাংলাদেশের ১৮ কোটি মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ৭১এর স্বাধীনতার কথা আমাদের ভুলে গেলে চলবে না।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় শ্রীনদী বাজার সংলগ্ন শিরখাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, নেই নির্বাচনের মাঠে তাই ভোটারদের বলবো জাতীয়তাবাদী বিএনপি'র প্রতীক মুক্তিযুদ্ধের পক্ষের প্রতীক তাই ধানের শীষে ভোট দিন আমি যদি এমপি হতে পারি আপনাদের সকল চাহিদা পূরণ করবো।

শিরখাড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, কেন্দ্রীয় মহিলা যুবদলের সদস্য ডেইজি, মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদ, আদিল মাহমুদ খান, শিরখাড়া ইউনিয়ন বিএনপি নেতা বাবলু শেখ, বিএনপি নেতা তোতা বাঘা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (রফি খালাসী), জেলা যুবদল নেতা ওবায়দুল ফরাজী, শিরখাড়া ইউনিয়ন যুবদল নেতা রাকিব বেপারী, যুবদল নেতা রাজীব ফরাজী, বিএনপি নেতা দাদন ফকির, বশির মাতব্বর। 

নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন, বিএনপি নেতা খোকন হাওলাদার, সঞ্চালনা করেন ডাক্তার আনোয়ার হোসেন এ সময় বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

ভিওডি বাংলা/ এস এম মেহেদী হাসান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী