• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জামায়াত আমির

জাতির ধাক্কায় ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে কেউ কেউ

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ১০:০৭ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর কেরানীগঞ্জে সাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, “আমরা আশ্চর্য হচ্ছি—যেদিকেই আগাতে চাই, একটি দল সামনে এসে বাধা দেয়। আমাদের সামনে এগোতে দেয় না, তার সাক্ষী এ জাতি। জুলাই সংস্কার প্রস্তাব নিয়ে আমরা বলেছিলাম গণভোট আগে হোক। তাহলে গণভোটও সুন্দর হবে, সংসদ নির্বাচনও সুন্দর হবে। কিন্তু তারা প্রথমে গণভোট মানতেই চায়নি।”

তিনি আরও বলেন, “চাপের মুখে গণভোট মানলেও পরে তারা শর্ত দেয়—একই দিনে হতে হবে। সেটিও মেনে নেওয়ার পর আবার বলে, তারা গণভোট মানে না। এতদিন চালাকির পর এখন জনগণ যখন জবাব চাইছে, তখন একটু একটু করে ‘হ্যাঁ’ বলতে শুরু করেছে। এ জাতি যাকে ধাক্কা দেয়, তাকে ছেড়ে দেয় না।”

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, “কেউ কেউ একসময় জুলাই শহীদদের তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, জুলাইকে স্বীকৃতি দিতে চায়নি। আবার যখন দেখেছে জুলাইয়ের সঙ্গে গোটা বাংলাদেশ মিশে গেছে, তখন বলছে—আমরাই জুলাইয়ের মাস্টারমাইন্ড।”

তিনি বলেন, “জুলাইকে সম্মান করার নামে চাঁদাবাজি, দুর্নীতি, নিরীহ মানুষের জমি দখল, মামলা বাণিজ্য কিংবা নারীর গায়ে হাত তোলা—এগুলো কখনোই জুলাইয়ের চেতনা হতে পারে না।”

ভিওডি বাংলা/ এম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের