• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জামায়াত আমির:

যারা বছরের পর বছর আড়ালে ছিলো, তারাই গুপ্ত বলছে

নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ এ.এম.
ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন শফিকুর রহমানছবি-ভিওডি বাংলা

যারা বছরের পর বছর জনগণের চোখের আড়ালে গুপ্ত জীবন যাপন করেছে, তারাই আজ জামায়াতে ইসলামিকে গুপ্ত বলে আখ্যা দিচ্ছে-এমন মন্তব্য করে বিষয়টিকে চরম লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কলাবাগান সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সম্প্রতি একটি মহল পরিকল্পিতভাবে জামায়াতকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। যারা নিজেরাই বছরের পর বছর জনগণের সামনে আসতে পারেনি, তারাই আজ আমাদের গুপ্ত বলছে। এটি শুধু রাজনৈতিক দেউলিয়াত্ব নয়, বরং জাতির সঙ্গে তামাশার শামিল।

তিনি বলেন, দেশের আকাশে এখন কিছু কালো চিল ঘোরাফেরা করছে। তারা জনমানুষের আকাঙ্ক্ষার এই নির্বাচনকে বানচাল করতে চায়। দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ যদি ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী দিনে যে সরকার গঠিত হবে, তা কোনো নির্দিষ্ট দল, পরিবার কিংবা জোটের সরকার হবে না। সেই সরকার হবে দেশের ১৮ কোটি মানুষের সরকার। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশবাসীকে একটি মানবিক বাংলাদেশ উপহার দেওয়া হবে, যেখানে ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন নিশ্চিত করা হবে।

তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ওই আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। কোনো অপরাধীই বিচার এড়িয়ে যেতে পারবে না। জাতির সামনে আমরা এই অঙ্গীকার করছি।

জামায়াত আমির আরও বলেন, বিপদের দিনে আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি। চাইলে অনেকেই বিদেশে আশ্রয় নিতে পারতাম, কিন্তু আমরা এই মাটি ও মানুষের সঙ্গেই থেকেছি। আগামীতেও থাকব। যারা বিদেশে বসে দেশ পরিচালনার স্বপ্ন দেখে, তারা আমাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে-এটা হাস্যকর।

ঢাকার হাজারীবাগ ও ট্যানারি শিল্প প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ট্যানারি শিল্পকে আধুনিক ও পরিবেশবান্ধব রূপ দেওয়া হবে। পরিকল্পিতভাবে চামড়া শিল্পের উন্নয়ন ঘটানো গেলে বাংলাদেশ বিশ্ববাজারে একটি অনন্য অবস্থান তৈরি করতে পারবে। এ খাতের শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি অভিযোগ করেন, কিছু শক্তি আগামী ১০০ বছর দেশের কী প্রয়োজন, তা এখনই বিদেশি শক্তির মাধ্যমে নির্ধারণ করতে চায়। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে সিদ্ধান্ত আসবে বিদেশ থেকে। সিদ্ধান্ত নিতে হবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে, দেশের ভেতর থেকেই।

জনসভায় ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন। তারা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং জনগণের ভোটাধিকার রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের