• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নজরুল ইসলাম খান

জেলায় জেলায় শান্তি কমিটি হচ্ছে, জানে না ইসি

নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পি.এম.
নির্বাচনী সময়ে নিরাপত্তার কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্গত ছাড়া অন্য কাউকে ব্যবহার না করার দাবি জানিয়েছে বিএনপি। ছবি: সংগৃহীত

নির্বাচনী নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোকেই কেবল নির্বাচনী দায়িত্বে নিয়োগ দেওয়ার দাবি তুলেছে বিএনপি।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলটি গণমাধ্যমের সামনে তাদের দাবি ও আপত্তির কথা তুলে ধরে।  

বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, যেসব প্রতিষ্ঠান আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার আওতায় পড়ে, শুধুমাত্র সেগুলোকেই নির্বাচনে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। একই সঙ্গে বিএনসিসির শিক্ষার্থীদের ভোটের কাজে সম্পৃক্ত না করার দাবি জানান তিনি। এছাড়া বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার নামে শান্তি কমিটি গঠনের অভিযোগ তুলে তিনি বলেন, এসব বিষয়ে নির্বাচন কমিশন অবগত নয় বলে জানিয়েছে।

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজ নিজ এলাকার বাইরে অবস্থান করে কার্যক্রম চালাচ্ছেন। যদিও আইনে এর সরাসরি বাধা নেই, তবে ভোটের আগের দুই দিন বহিরাগতদের নিজ নিজ এলাকা ছাড়ার বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে বিএনপি মনে করে।

নজরুল ইসলাম খান আরও বলেন, কিছু এলাকায় অস্বাভাবিক হারে নতুন ভোটার অন্তর্ভুক্তির বিষয়টি বিএনপি স্বাভাবিক হিসেবে দেখছে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের দেওয়া ব্যাখ্যাতেও দলটি সন্তুষ্ট হতে পারেনি বলে জানান তিনি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম