• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পি.এম.
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান। সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। টুর্নামেন্টে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল, তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে তারা। 

পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত আসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর। নিরাপত্তাজনিত শঙ্কায় ভারত গিয়ে খেলতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ। সেই আপত্তির পরিপ্রেক্ষিতে আইসিসি বাংলাদেশকে বাদ দিলে তাদের সমর্থনে পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, “ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিয়েছে। একই সঙ্গে সরকার স্পষ্টভাবে জানাচ্ছে, ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।”

তবে বিবৃতিতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে পুরো টুর্নামেন্ট বয়কট না করে শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করতে পারে পাকিস্তান—এমন জল্পনা চলছিল। আইসিসির নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল ঘোষণার পর সেই জল্পনা আরও জোরালো হয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করছে। তবে পাকিস্তান তাদের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়।

পাকিস্তান বিশ্বকাপের উদ্বোধনী দিনে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে তারা। ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কট করলে পাকিস্তান স্বয়ংক্রিয়ভাবে দুই পয়েন্ট হারাবে।

আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ম্যাচ বর্জনের ফলে পাকিস্তানের নেট রানরেট ক্ষতিগ্রস্ত হবে, তবে ভারতের নেট রানরেটে কোনো প্রভাব পড়বে না।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে