• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাঁদাবাজদের টাকায় নির্বাচন নয়: হাসনাত আবদুল্লাহ

রংপুর প্রতিনিধি    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ এ.এম.
রংপুরে এনসিপির এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করতে চাই না। আমরা ঋণ খেলাপিদের জাহান্নামে পাঠাতে এসেছি।’

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরে এনসিপি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি। 

রংপুর-৪ আসনের এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেনকে বিজয়ী করার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আখতার হোসেন একজন সেবক হিসেবে কাজ করবেন। তিনি দুর্নীতি ও অন্যায় করবেন না, এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন।’

বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসাকে উদ্দেশ করে তিনি অভিযোগ করেন, ‘তিনি ভোটারদের লুঙ্গি, শাড়ি ও নগদ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। এমন দুর্নীতিবাজদের আমরা বর্জন করতে চাই। একজন দুর্নীতিবাজ বারবার ক্ষমতায় থাকবে—এটা আমরা মানবো না।’

এনসিপি প্রার্থী আখতার হোসেনকে শেখ হাসিনাবিরোধী আন্দোলনের অগ্রনায়ক উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘তিনি দেশের যেকোনো আসনে নির্বাচন করে জয়ী হওয়ার যোগ্যতা রাখেন।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমান গোপনে “হ্যাঁ”-এর পক্ষে ভোট চাইছেন, আর নাহিদ ইসলাম ও ডা. শফিকুর রহমান প্রকাশ্যেই “হ্যাঁ”-এর পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে জি এম কাদের, যিনি ভারতের একটি রাজনৈতিক দলের বাংলাদেশ শাখার নেতা, তিনি “না”-এর পক্ষে ভোট চাইছেন।’ এ সময় তিনি জি এম কাদেরকে বর্জনের আহ্বান জানান।

জনসভায় রংপুর-৪ আসনের এমপি প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ স্থানীয় জামায়াত এবং ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম