• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ভোটে জয়ী হলে জনগণের প্রতি জবাবদিহি থাকবে:  রবিন

নিজস্ব প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ পি.এম.
কদমতলী থানাধীন ৫৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচন পথসভায় বক্তব্য দেন রবিন-ছবি-ভিওডি বাংলা

বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেছেন, ঢাকা-৪ আসনের ভোটে জয়ী হলে এলাকার মানুষের কাছে সরাসরি জবাবদিহির মধ্যে থাকবেন। এলাকাবাসী যখন চাইবেন, তখন তাকে প্রশ্ন করতে পারবেন, শাসন করতে পারবেন, পরামর্শ দিতে পারবেন। জনগণের দেওয়া ভোট তার কাছে একটি আমানত, এই আমানতের কোনো খেয়ানত তিনি করবেন না। 

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কদমতলী থানাধীন ৫৯ নম্বর ওয়ার্ড মোহাম্মদবাগ বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত নির্বাচন পথসভায় তিনি এসব কথা বলেন।

রবিন  বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে কর্মসংস্থান সংকটে ভুগছে। চাকরি না পেয়ে এলাকার মেধাবী তরুণ ও যুবকদের দূর-দূরান্তে যেতে হচ্ছে। অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, কেউ কেউ মাদকাসক্ত হচ্ছে এবং কেউ কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

এলাকায় শিশু-কিশোরদের জন্য পাঠাগার নেই, খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ নেই, পরিবার নিয়ে সময় কাটানোর মতো কোনো মনোরম পরিবেশও নেই। বুড়িগঙ্গা নদীর তীর কিংবা এলাকার খাল-বিলগুলো মানুষের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়নি। তার অভিযোগ, অপরিকল্পিত উন্নয়নের কারণে এলাকাবাসী এসব সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান তিনি।

নাগরিক সেবার প্রসঙ্গে তানভীর আহমেদ রবিন বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় বসবাস করলেও এলাকাবাসী নিয়মিত হোল্ডিং ট্যাক্সসহ গ্যাস, বিদ্যুৎ ও ওয়াসার বিল পরিশোধ করছে। কিন্তু সেবার ক্ষেত্রে তারা চরমভাবে বঞ্চিত।

স্বাস্থ্যকেন্দ্র থাকলেও এলাকার মানুষ প্রয়োজনীয় প্রাথমিক সেবা পাচ্ছে না। কমিউনিটি সেন্টার, খেলার মাঠ বা সামাজিক অনুষ্ঠান আয়োজনের মতো কোনো সিটি করপোরেশনের অবকাঠামো নেই বলেও তিনি অভিযোগ করেন।

ঢাকার আসনগুলোর মধ্যে ঢাকা-৪ আসন অর্থনৈতিক ও নাগরিক সুবিধার দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে। এর একটি প্রধান কারণ হিসেবে বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন তিনি।

তানভীর আহমেদ রবিন বলেন, অতীতে দলীয়করণের কারণে এলাকার সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ভেঙে পড়েছে। এলাকার মুরুব্বিদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে, তাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে। একই সঙ্গে আলেম সমাজকে হয়রানি ও অপমান করা হয়েছে ।

গ্যাস ও পানির সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, এলাকায় এক সপ্তাহ থেকে শুরু করে ১০ দিনের বেশি সময় ধরে গ্যাস থাকেনা । ১৯৯১ সালে বিএনপি সরকারের সময় এই এলাকায় গ্যাস লাইন ও পানির পাম্প স্থাপন করা হয়েছিল । কিন্তু গত ১৮ বছরে নতুন করে উল্লেখযোগ্য কোনো পানির পাম্প স্থাপন করা হয়নি।

এলাকার শিল্পকারখানার প্রসঙ্গে তানভীর আহমেদ রবিন বলেন, একসময় এখানে ৪২টি ডাই ইন্ডাস্ট্রি চালু ছিল, বর্তমানে তা কমে ১৮টিতে দাঁড়িয়েছে। সরকারি হয়রানি ও নীতিগত সমস্যার কারণে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে বলে তিনি দাবি করেন। নির্বাচিত হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মালিকদের সঙ্গে আলোচনা করে এসব শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা, কর্মসংস্থান, পরিবেশ ও ধর্মীয় মূল্যবোধ এই খাতগুলোতে বাস্তবভিত্তিক পরিকল্পনা রয়েছে।  এলাকার উন্নয়নে তিনি ২০টি অঙ্গীকার করেছেন, যা এলাকার মানুষের প্রত্যাশা ও চাহিদার প্রতিফলন।

নির্বাচন প্রসঙ্গে তানভীর আহমেদ রবিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে দেশবাসী। তিনি ভোটারদের গুজবে কান না দিয়ে পরিবার-পরিজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

তিনি আরও বলেন, এই এলাকার সন্তান এবং এলাকাবাসীর কাছে দায়বদ্ধ। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে সেবার সুযোগ দিলে তিনি মানুষের দেওয়া ভোটের মর্যাদা রক্ষা করবেন এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের