• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

যশোরে বিএনপির ২২ প্রার্থীকে পরিচয় করাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পি.এম.
তারেক রহমান যশোরে জনসভায় উপস্থিত থেকে বিএনপির ২২ প্রার্থীকে ধানের শীষ প্রতীক তুলে দিচ্ছেন-ছবি-ভিওডি বাংলা

যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার বিএনপি নেতাকর্মীরা উপশহরের কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানের জনসভাস্থলে মিলিত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমবারের মতো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থেকে বক্তব্য দেবেন। এসময় তিনি সাত জেলার ২২ প্রার্থীকে জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন।

দলীয় প্রধানের আগমন ঘিরে যশোর-কুষ্টিয়ার সাত জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নেতারা মনে করছেন, তার আগমন দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। 

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান খুলনার জনসভা শেষে হেলিকপ্টারে যশোরে পৌঁছাবেন। জনসভা উপশহর মাঠে হলেও শহরের যানজট এড়াতে বাইরের এলাকা নির্বাচিত হয়েছে। তার আগমনকে ঘিরে পুরো শহর সাজানো হয়েছে; শহরের বিভিন্ন স্থানে তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিলবোর্ড দেখা যাচ্ছে।

যশোর-৩ আসনের ধানের শীষ প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “তারেক রহমানের যশোর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় প্রচারণা চালিয়েছে। দীর্ঘদিন দেশের বাইরে থাকা এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আমরা শোকাহত ছিলাম। তবে তারেক রহমানের প্রত্যাবর্তনের পর সারা দেশ নতুনভাবে জেগে উঠেছে। নতুন প্রত্যয় ও নতুন চেতনা দেশের মানুষকে উজ্জীবিত করেছে।”

জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু বলেন, “জনসভা শুধু উপশহর মাঠেই সীমাবদ্ধ থাকবে না; আশেপাশের সড়কও জনসমুদ্রে পরিণত হবে। দীর্ঘ ১৭ বছর ধরে চলা স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের পর দেশ এখন পরিবর্তনের পথে। জনগণ তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তিনি জনসভায় এই অঞ্চলের রূপরেখা তুলে ধরবেন।”

উৎসাহ-উদ্দীপনার মধ্যেই নেতাকর্মীরা প্রিয় নেতাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ, আর জনসভাস্থলকে ঘিরে শহরের বিভিন্ন এলাকা সাজানো হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের পদক্ষেপ অনুসারে, প্রার্থীদের পরিচিতি ও প্রতীক বিতরণের মাধ্যমে এই জনসভা নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই আগমন দলের মনোবল ও ভোটপ্রত্যাশাকে বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের