• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নৌপরিবহন উপদেষ্টা

শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়

নিজস্ব প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পি.এম.
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপিওয়ার্ল্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি হবে কি না, তা শর্তের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চুক্তির প্রক্রিয়া এখনো শেষ হয়নি। শর্ত যদি আমাদের জন্য ফেভারেবল হয়, তাহলে চুক্তি হবে; অন্যথায় হবে না।’

ডিপিওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে কি না—এ বিষয়ে উপদেষ্টা জানান, দর-কষাকষির প্রক্রিয়া চলমান রয়েছে।

শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে সৃষ্ট অচলাবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এই পরিস্থিতি অহেতুক তৈরি করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি জানান, বন্দরের স্বার্থে যা ভালো, কর্তৃপক্ষ সেটিই করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘উপদেষ্টা হিসেবে আমার সিদ্ধান্তহীনতায় মানুষ ভোগান্তিতে পড়ছে—এটা ঠিক নয়। আমি কাউকে কাজ বন্ধ করতে বলিনি।’

উল্লেখ্য, এনসিটি পরিচালনায় ডিপিওয়ার্ল্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি কনসেশন চুক্তি নিয়ে ঢাকায় পিপিপি কর্তৃপক্ষের কার্যালয়ে আলোচনা চলছে। প্রয়োজনীয় অনুমোদন মিললে কয়েক দিনের মধ্যেই চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

তবে এই চুক্তির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কয়েক দিন ধরে শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। সোমবারও কর্মবিরতির কারণে বন্দরের কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা দেখা গেছে।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা
পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা
পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা
আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজির দাম
আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজির দাম