• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোণা-৫

জনসমর্থন ও ভোটের মাঠে এগিয়ে আলহাজ্ব আবু তাহের তালুকদার

নেত্রকোণা প্রতিনিধি    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পি.এম.
আলহাজ্ব আবু তাহের তালুকদার। সংগৃহীত ছবি

আসন্ন ১২ ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা জেলার পাঁচটি আসনের মধ্যে পূর্বধলা উপজেলা নিয়ে গঠিত ১৬০ নেত্রকোণা-৫ আসন চলছে রাজনৈতিক উত্তেজনায়।
এই নির্বাচনে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের আলহাজ্ব আবু তাহের তালুকদার হাটে-মাঠে, উঠানবৈঠকে, মিছিল-সভায় গণসংযোগে জনসমর্থন অর্জন করছেন—যেন একটি অগ্নিশিখা, যা নেত্রকোণার জনগণের হৃদয়ে আশার আলো জ্বেলে দিচ্ছে। দলীয় নেতাকর্মীরা জানান, তিনি তৃণমূল নেতৃবৃন্দ নিয়ে শোভাযাত্রা ও সভাসমাবেশের মাধ্যমে জনগণের মনে জায়গা করে নিচ্ছেন, যেন একটি অটল নদী, যা বাধা অতিক্রম করে সমুদ্রে মিশে যায়।

তৃণমূল নেতৃবৃন্দ বলছেন, ‘নেত্রকোণা-৫ আসনে জনসমর্থনে ও ভোটের হিসাবে শীর্ষে আছেন আবু তাহের তালুকদার—জনগণের আস্থা ও নির্ভরযোগ্য লোকনেতা, বিএনপির নিবেদিত প্রাণ।’ তাঁর রাজনৈতিক যাত্রা যেন এক সাহসের গাথা: ১৯৭৯ সালে নেত্রকোণা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সমাজসেবা সম্পাদক, ১৯৮৪ সালে জেলা ছাত্রদলের আহ্বায়ক, ১৯৮৬ সালে নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি, ১৯৮৭-৮৮ সালে কেন্দ্রীয় ছাত্রদলের সম্মানিত সদস্য ও আহ্বায়ক কমিটির সদস্য (জালাল-বাবলু ও আমান উল্লাহ আমান কমিটি), ১৯৮৯ সালে এরশাদবিরোধী ছাত্রঐক্যের জেলা আহ্বায়ক, ১৯৯১, ২০০১, ২০১০ ও ২০১১ সালে জেলা বিএনপির সাংগঠনিক ও সাধারণ সম্পাদক (করীম আব্বাসী-কুদ্দুস, আশরাফ-তাহের, নুরু-তাহের কমিটি), এবং ২০২৫ সালে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক—দীর্ঘ আন্দোলন-সংগ্রামের রাজনৈতিক জীবনে তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ  নির্বাচনেও নেত্রকোণা-৫ আসনে ধানের শীষের নমিনি ছিলেন। অত্যান্ত মেধাবী  সৎ, ত্যাগী, সাহসী, কর্মীবান্ধব ও সুবক্তা হিসেবে ব্যাপক কদর রয়েছে তাঁর। 

১৬ মামলার আসামি তিনি। জেলেও খেটেছেন বহুবার। শিক্ষা জীবন শেষে চাকুরী না নিয়ে সারা জীবন রাজনীতিতে আত্মনিয়োগ করে আজ তিনি সফল একজন রাজনৈতিক সংগঠক। নেত্রকোণা- ৫ আসনে আলহাজ্ব  আবু তাহের তালুকদার এর বিকল্প নেই। 

তিনি অত্যন্ত সৎ, সাহসী ও ত্যাগী নেতা। মামলা হামলা হুমকি-ধমকিতে তিনি কোনদিন বিচলিত হননি। তিনি দলের বিরুদ্ধে চুল পরিমানও নীতিহারা হননি কোনদিন। পূর্বধলা উপজেলার দলীয় নেতাকর্মী ও সহকর্মীদের তিনি গাছের মতো ছায়া দিয়ে আগলে রেখেছেন নিজেকে অসৎকর্ম, দলবাজি ও দুর্নীতির বাইরে রেখে ব্যক্তিগত তহবিল থেকে গরীব-দুঃখী সাধারণ মানুষকে সাধ্যমত সাহায্য করে যাচ্ছেন প্রতিনিয়ত। জনসেবা ও বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করায় দ্রুত বাড়তে থাকে তার জনপ্রিয়তা। হয়ে ওঠেন সব বয়সী মানুষের নয়নমনি। জেলা জুড়ে পরিচিতি পান ক্লিন ইমেজ নেতার খ্যাতি, পূর্বধলা উপজেলার গণ মানুষের নেতা তিনি। 

আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে আমি ছাত্র জীবন থেকেই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হই এবং অধ্যবধি চুল পরিমানও বিচলিত হয়নি। এমনকি বেশ কয়েকবার আমার উপর প্রাণনাশেরও চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনো রক্তচক্ষু রাজনৈতিক পথ থেকে পিছু হটাতে পারেনি। 
 
বর্ণাঢ্য রাজনৈতিক কর্মবীর আলহাজ্ব আবু তাহের তালুকদার ছাত্রজীবন থেকে মেধার পরিচয় বহন করে আসছেন। মাঠের রাজনীতিতে তিনি কর্মীবান্ধব নেতা। তার সফল নেতৃত্বের মাধ্যমে তারই হাত ধরে আজ অসংখ্য নেতা কর্মী স্থানীয় ও জাতীয়পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন।
  
তিনি যেখানেই যান, সেখানেই নেতাকর্মী ও সাধারণ মানুষ ছুটে আসেন। কর্ম আর মেধায় তিনি ছাত্রনেতা থেকে আজ জননেতায় পরিণত হয়েছেন। এই দীর্ঘ লড়াইয়ের পর তিনি জনগণের মনে অবিস্মরণীয় হয়ে উঠেছেন।

আবু তাহের তালুকদার বলেন, ‘জাতীয়তাবাদ ও জনগণের জন্য রাজনীতি করতে গিয়ে ২০১৩ সালে হরতালে ঢাকা-নেত্রকোণা সড়কে পুলিশের গুলিতে আহত, ২০১৩ সালে বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা, ২০১৮ সালে আগিয়া বাজারে মোটরসাইকেল ভাংচুর ও নেতাকর্মী আহত, ২০২৩ সালে মশাল মিছিলে বাসভবন আক্রমণ ও মামলা—এর মধ্যেও ১৯৭৯-২০২৪ পর্যন্ত কারাগার ও অর্ধশতাধিক মিথ্যা মামলা সত্ত্বেও টলিনি। নারায়নডহর মিফতাহুল উলুম মাদ্রাসা, কান্দাপাড়া দারুল উলুম আজিজিয়া মাদ্রাসা ও বায়তুল হাই জামে মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আশা পূরণ করেছি।’

তিনি আরও জানান, ‘বিএনপির সকল কর্মসূচি ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দিনরাত কাজ করছি আমি শতভাগ আশাবাদী— নেত্রকোণা-৫ আসনে ধানের শীষ প্রতীকে জনগন আমাকে বিপুল ভোটে জয়ী করে  জাতীয় সংসদে পাঠাবে পূর্বধলার জনগণের মনে আশার আলো ছড়িয়ে গৌরবান্বিত করে, জাতীয় সংসদ নির্বাচনে জনসমর্থনের জোয়ারে ভরিয়ে দিবে ইনশাআল্লাহ।’

ভিওডি বাংলা/ একে এম এরশাদুল হক জনি/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
পাবনা নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি
ফুলবাড়ী ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি