• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নিঃশর্ত ক্ষমা চাইতে খালিদুজ্জামানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভিওডি বাংলা ডেস্ক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পি.এম.
ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। সংগৃহীত ছবি

ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যান নিয়ে প্রবেশের সময় সেনাসদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। এ ঘটনায় ‘এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন’ তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে। নাহলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় পারসোনা নন গ্রেটা (PNG) ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি। 

সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালিদুজ্জামান নিরাপত্তাকর্মীরা বাধা দিলে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ ধরনের আচরণ সামরিক বাহিনীর মনোবল ও রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের স্থান নয়। যদি প্রার্থী আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চান এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ বন্ধের অঙ্গীকার না দেন, তবে PNG ঘোষণা করার দাবি করা হবে।

এর আগে, খালিদুজ্জামানের ৭ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গানম্যানসহ তিনি ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেন এবং দায়িত্বরত সেনাসদস্যদের সঙ্গে তর্ক করেন। পরে খালিদুজ্জামান ফেসবুকে বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী