• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ডা. শফিকুর রহমান

যুবকদের হাতে বেকার ভাতা নয়, কাজ দেব

ময়মনসিংহ প্রতিনিধি    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পি.এম.
ময়মনসিংহে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা দেওয়া হবে না; বরং প্রতিটি তরুণ-তরুণীকে দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যুবকদের ভিক্ষুক বানাতে চাই না। তাদের হাতকে শক্তিশালী, দক্ষ হাত হিসেবে তৈরি করব। কাজ দেব, বেকার ভাতা নয়।’

তিনি ফ্যামিলি কার্ড ও ফারমার্স কার্ডের সমালোচনা করে বলেন, কৃষকদের বারবার কার্ডের নামে ধোঁকা দেওয়া হয়েছে। অতীতে ন্যায্য দামে সার চাইতে গিয়ে কৃষক গুলি খেয়েছে। জনগণ এখন সচেতন, কাউকে আর বোকা বানানো যাবে না।

জামায়াত আমির আরও বলেন, যারা দেশের টাকা লুট করে বিদেশে রাজকীয় জীবন যাপন করছে, তাদের ঘুম হারাম করে দেওয়া হবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত এনে এসব লুটেরাদের বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, শুরুতে কেউ কেউ ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিলেও জনগণের প্রবল চাপের মুখে এখন অনেকেই ‘হ্যাঁ’ বলতে শুরু করেছেন। জনগণের শক্তিকে তিনি ‘উত্তাল ঢেউ’-এর সঙ্গে তুলনা করেন।

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান ইমরুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, নায়েবে আমির কামরুল হাসান মিলন, মহানগর সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারসহ ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার সংসদীয় আসনের প্রার্থীরা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার