• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের

৭ শতাধিক নেতাকর্মীর ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

কুড়িগ্রাম প্রতিনিধি    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পি.এম.
উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান। ছবি: ভিওডি বাংলা

উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয়  সম্প্রদায়ের ৭শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগদান করছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায়  উলিপুর থানার ধরনিবাড়ি ইউনিয়নে মাধবপুর গ্রামে যোগদান অনুষ্ঠানে ৯টি ওয়ার্ডের বিভিন্ন দল থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুড়িগ্রাম-৩ আসনের ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার এমপি পদপ্রার্থী ডাঃ আক্কাস আলী সরকার এর সমর্থনে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আক্কাস আলী সরকার বলেন উলিপুর উপজেলায় বহু নেতার বদল হয়েছে তবে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, তাই এমন লোককে এমপি বানাতে হবে যারা এলাকার উন্নয়নে কাজ করবে। আমরা নির্বাচিত হলে উলিপুর কে মডেল হিসেবে গড়ে তুলবো বলে উল্লেখ করেন তিনি।

উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান।

নতুন নেতাকর্মীদের যোগদান সম্পর্কে বলেন আমাদের উলিপুরে দলমত নির্বিশেষে সবাই আমাকে ভালোবাসে, সব দলের লোক আমাকে ভোট দিবেন এটা আমার বিশ্বাস।  

শ্রী নরেন্দ্রনাথ বর্মন নামে সনাতন ধর্মীয় একজন বলেন, ডাঃ আক্কাস আলী চিকিৎসা সেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং  সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে  তিনি অনন্য তার মত মানুষকে আমরা সংসদে দেখতে চাই, তাই আমরা আজকে তাকে সমর্থন জানালাম। 

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা নেতৃবৃন্দ ও ডাক্তার আক্কাস আলীর বিভিন্ন প্রান্তিক সমর্থকবৃন্দসহ ধর্মীয় ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ভিওডি বাংলা/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মীর শাহে আলমের প্রার্থিতা বাতিলের আবেদন জামায়াতের
বগুড়া-২ আসন মীর শাহে আলমের প্রার্থিতা বাতিলের আবেদন জামায়াতের
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
বিএনপির প্রার্থীকে সমর্থন সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী