• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শামীম হায়দার:

দেশ বাঁচাতে পারে শুধু জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পি.এম.
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী-ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, “দেশকে বাঁচাতে পারে একমাত্র জাতীয় পার্টি। একটি দল দেশের স্বাধীনতা ও ইতিহাসকে বিকৃত করতে চাইছে। তারা মা-বোনদের অসম্মান করছে এবং স্বাধীনতার ঘোষকদের নাম পরিবর্তন করছে।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জাতীয় পার্টির নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের দায়িত্ব পালনে ব্যর্থ। “মোবের ভয়ে সরকার যথাযথ বিচার করতে পারছে না। যারা ৭১-এর চেতনাকে ম্লান করেছে, তাদের বিচার এই দেশের মাটিতে হবে,” তিনি উল্লেখ করেন। 

শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশে সুশাসন নেই। আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টিকে ভোট দিতে হবে। তিনি বলেন, “দেড় বছরে বর্তমান সরকার দেশকে নরকে পরিণত করেছে। সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে থাকতে পারবে শুধুমাত্র লাঙলে জাতীয় পার্টিকে ভোট দিলে।”

তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে লাঙলে ভোট দিতে হবে এবং সংসদে নির্বাচিত করে পাঠাতে হবে।”
শামীম হায়দার আরও বলেন, নির্বাচিত হলে ধুবনী কঞ্চিবাড়িকে আলাদা উপজেলা হিসেবে গঠন করা হবে। তিনি এটিকে তার অসমাপ্ত কাজ হিসেবে উল্লেখ করেন।

সভায় জাতীয় পার্টির সাবেক এমপি মো. ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, উপজেলা সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডলসহ অন্যান্য নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
সভায় অংশগ্রহণকারীরা জাতীয় পার্টির প্রতি সমর্থন প্রদর্শন করেন এবং শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের