• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

ফরিদপুর নিয়ে নিজের পরিকল্পনা জানালেন তারেক রহমান

ফরিদপুর প্রতিনিধি    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পি.এম.
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

আসন্ন সাধারণ নির্বাচনের আগে ফরিদপুরবাসীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় এলে ফরিদপুরকে পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগে রূপান্তর করা হবে এবং এলাকার কৃষি ও শিল্প ব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় এই পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

তারেক রহমান বলেন, “ফরিদপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ এবং প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন করা হবে।”

তিনি ফরিদপুরকে দেশের অন্যতম প্রধান কৃষিনির্ভর অঞ্চল হিসেবে উল্লেখ করে বলেন, “এই মাটির প্রধান সম্পদ হলো পাট। পাট শিল্পকে পুনরুজ্জীবিত করে সোনালি আঁশ রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের মহাপরিকল্পনা রয়েছে আমাদের।”

কৃষি ব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “এই অঞ্চলের কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে এবং শুষ্ক মৌসুমের পানির সংকট দূর করতে সরকার গঠন করলে ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণ করা হবে। তবে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও অংশগ্রহণ ছাড়া এমন বড় কোনো প্রকল্প সফল করা সম্ভব নয়।”

স্থানীয় কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে তারেক রহমান জানান, “কেবল কৃষি নয়, বরং কৃষিনির্ভর শিল্পকারখানা গড়ে তোলার মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর ফলে ফরিদপুরের মানুষ নিজ এলাকাতেই আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করবে। শিল্প ও কৃষির সমন্বিত উন্নয়নই পারে এই অঞ্চলের চেহারায় আমূল পরিবর্তন আনতে।”

নারী উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার বিষয়েও তিনি একটি বিশেষ উদ্যোগের ঘোষণা দেন। তারেক রহমান বলেন, “দেশের অর্ধেক নারী জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। প্রতিটি গৃহিণীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি, যার মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলো সরাসরি রাষ্ট্রীয় সহায়তা পাবে এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান
সামরিক সক্ষমতা বিকাশে চীনের সঙ্গে আলোচনা
সামরিক সক্ষমতা বিকাশে চীনের সঙ্গে আলোচনা
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার