• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যে শর্তে ‘বারাণসী’ তে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রায় সাত বছরের অপেক্ষার অবসান। আবারও ভারতীয় সিনেমায় ফিরছেন গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এসএস রাজামৌলির আসন্ন বড় বাজেটের সিনেমা ‘বারাণসী’ দিয়েই দেশের পর্দায় নতুন করে যাত্রা শুরু করছেন তিনি। তবে এই ছবিতে অভিনয়ের আগে পরিচালকের কাছে একটি বিশেষ শর্ত জুড়ে দেন ‘দেশি গার্ল’, যা পূরণ করতে গিয়ে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়েন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই এই মজার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘ ছয় বছর কোনো ভারতীয় সিনেমায় কাজ না করায় নাচের প্রতি তার আলাদা আকর্ষণ তৈরি হয়েছিল। রাজামৌলি যখন তাকে চরিত্রটির প্রস্তাব দেন, তখনই তিনি একটি অনুরোধ জানান। প্রিয়াঙ্কার ভাষায়, ‘আমি পরিচালককে বলেছিলাম, আমার চরিত্রের জন্য যেন একটি বিশেষ নাচের দৃশ্য রাখা হয়।’

এই আবদার পূরণ করতে গিয়ে খানিকটা বিপাকে পড়েন ছবির নায়ক মহেশ বাবু। হাসতে হাসতে প্রিয়াঙ্কা বলেন, ‘বেচারা মহেশকেও আমার জন্য এই নাচটি করতে হয়েছে। ও অনেকটা মজার ছলেই বলেছিল, তোমার জন্য এখন আমাকেও নাচতে হবে।’

নাচের সেই অভিজ্ঞতা নিয়ে মহেশ বাবুও নিজের অনুভূতির কথা জানান। তাঁর মতে, পুরো বিষয়টি ছিল বেশ সংবেদনশীল। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে একটি গানের শুটিং শেষ করেছি। গানটি এতটাই চমৎকার যে সেটি সারাক্ষণ মনের মধ্যে বাজতে থাকে। শুটিংয়ের সময় প্রিয়াঙ্কাও সারাক্ষণ গুনগুন করে গানটি গাইছিল।’

তবে শুধু নাচ নয়, অ্যাকশন দৃশ্যেও নতুনভাবে নিজেকে তুলে ধরতে যাচ্ছেন মহেশ বাবু। রাজামৌলির পরিচালনায় কাজ করতে গিয়ে নিজের শারীরিক গড়নেও বড় পরিবর্তন এনেছেন তিনি। অভিনেতা জানান, সিনেমাটির প্রয়োজনে তাকে কেরলের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট শিখতে হয়েছে, যাতে শরীর আরও নমনীয় ও হালকা রাখা যায়। মহেশ বাবুর কথায়, ‘এই সিনেমায় রাম চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করতে হয়েছে। রাজামৌলির সিনেমায় কাজ করা মানেই আলাদা এক ডিসিপ্লিন।’

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’