• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

কর্মসংস্থানের অঙ্গীকার

ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর নির্বাচনী মিছিল

ঝালকাঠি প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পি.এম.
ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর নির্বাচনী মিছিল। ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেছেন, নির্বাচনে জয়ী হয়ে জনগণের সেবা করার সুযোগ পেলে এলাকায় ক্ষুদ্র শিল্প গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে কাজ করবেন।  

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজাপুর উপজেলার বাইপাস মোড় থেকে শুরু হয়ে বাগরি বাজার প্রদক্ষিণ করে মেডিকেল মোড় হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বাইপাস মোড়ে এসে শেষ হয় তাঁর নির্বাচনী মিছিল। মিছিল শেষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর নির্বাচনী মিছিল।

সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার জনগণ সবসময় যোগ্য নেতৃত্বকে চিনে নিতে জানে এবং তারা কখনও ভুল সিদ্ধান্ত নেয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতেও জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে।

তিনি এ অঞ্চলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার রাস্তাঘাটের বেহাল দশা, প্রতিবছর বিষখালী নদীর ভাঙনে জনপদ ও বসতভিটা বিলীন হয়ে যাওয়া, বেকারত্বসহ নানা সমস্যায় এ অঞ্চল দীর্ঘদিন ধরে জর্জরিত।

ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর নির্বাচনী মিছিল।

তিনি আরও বলেন, ‘আমার কিছু পাওয়ার নেই, আমি এসেছি আপনাদের দেওয়ার জন্য।’ এসময় তিনি হাঁস প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য রাজাপুর-কাঁঠালিয়ার জনগণের প্রতি আহ্বান জানান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ মিছিলে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এসময় ব্যানার, ফেস্টুন, পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হাঁস প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। র‍্যালিতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকায় হাঁস প্রতীককে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক ছিল।

ভিওডি বাংলা/ মোঃ মাহিন খান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী