• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

২৮ নেতা-কর্মী বহিষ্কার

সাতক্ষীরায় বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা অমান্য

সাতক্ষীরা প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পি.এম.
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা-কর্মী বহিষ্কার। সংগৃহীত ছবি

সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপির ২৮ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ধানের শীষ প্রতীকের বিপরীতে সরাসরি অবস্থান নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দলটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত ২৯ জানুয়ারি কালীগঞ্জের ১৬ ও আশাশুনির ৬ জনসহ মোট ২২ জনকে একই অভিযোগে বহিষ্কার কর হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কালিগঞ্জ উপজেলা বিএনপির ১৬ জন নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে আশাশুনি উপজেলা বিএনপির ১২ জন নেতাকর্মীকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়।

কালিগঞ্জ উপজেলা থেকে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন- বাবুল খাঁন, কাজী হুমায়ন কবীর ডাবলু, মো. আব্দুল গফুর, শেখ দিদারুল ইসলাম, আজিজ আহমেদ পুটু, গাজী জাহাঙ্গীর হোসেন, জিন্নাত খাঁন, নজরুল ইসলাম নজু, শেখ সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, আব্দুস সাত্তার গাইন, মো. শহিদুল ইসলাম, মো. লিটন গাজী, জিয়াউর রহমান জিয়া ও আসাদুর রহমান খোকাসহ মোট ১৬ জন।

আশাশুনি উপজেলা থেকে বহিষ্কৃতরা হলেন- মোস্তফা হেলালুজ্জামান, শাহাদাত হোসেন, আবু বক্কর সিদ্দিক, আজগার আলী মোল্যা, শাহিন ঢালী, আবুল কালাম, ইলিয়াছ হোসেন, মো. নূরুল হক মোড়ল, আশরাফুল ইসলাম মুকুল, মো. আজহারুল ইসলাম আজগার ও মো. সাহেব আলীসহ মোট ১২ জন।

প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদীয় আসন সাতক্ষীরা-৩ এর ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীনের সুপারিশ এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের কাজী আলাউদ্দীনের বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলমের পক্ষে বহিষ্কৃত ওইসব নেতাকর্মীরা কাজ করছেন।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ আবদুল্লাহ আল মামুন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী