• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার

ফেনী প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পি.এম.
উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি। ছবি: ভিওডি বাংলা

ফেনী সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী পূর্ব ছাগলনাইয়া বাগানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ২টি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন বিধি মোতাবেক পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি আরও জানায়, চলমান নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি নিয়মিত জনসচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয় জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ ও সচেতন করার কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী