• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে দুর্নীতি থাকবে না: শফিকুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পি.এম.
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজের সব স্তরে নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে চায় জামায়াতে ইসলামী। এমন একটি সমাজ গড়ার লক্ষ্য তাদের, যেখানে নারী-পুরুষ সবাই নিজ নিজ অধিকার পাবে এবং কোনো জালিম কোনো নারীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, মা-বোনদের অবদান অপরিসীম, যার পূর্ণ প্রতিদান দেওয়া কারও পক্ষেই সম্ভব নয়। তবে তাদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করতে হবে।

ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, ন্যায়বিচার সবার জন্য সমানভাবে কার্যকর হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে দুর্নীতি থাকবে না এবং সমাজ থেকে চাঁদাবাজি দূর হবে। এমন একটি সমাজই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করতে চায়।

তিনি আরও বলেন, যুবক-যুবতীরা বেকার ভাতার জন্য নয়, বরং কাজের দাবিতে আন্দোলন করেছে। জামায়াত যুবকদের মর্যাদাসম্পন্ন কর্মসংস্থান নিশ্চিত করতে চায় এবং পেশাগত বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দেবে। ভবিষ্যতে দেশের দায়িত্ব যুবকরাই বহন করবে।

নদী ও অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, মহানন্দা নদী বর্তমানে শুকিয়ে গেছে, এটিকে পুনরুজ্জীবিত করা হবে। পাশাপাশি যথাযথ স্থানে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে।

আগামী নির্বাচনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ তারিখে ভোট দিয়ে গোলামি থেকে মুক্তির পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে এবং ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।

জেলা জামায়াত আমির আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় তিনি জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ডা. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের প্রার্থী ডা. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী