• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জামায়াত আমির

রাজার ছেলে রাজা হবে এমন রাজনীতির অবসান চাই

রাজশাহী প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পি.এম.
বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, এই দেশে রাজার ছেলে রাজা হবে বংশানুক্রমিক পরিবার তান্ত্বিক রাজনীতি এই দেশে আর চলবে না। এই দেশের রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিক্তিতে। রাজনীতি হবে দেশ প্রেমের প্রমাণের মাধ্যমে। এই দেশে আর কখনো আধিপত্যবাদের রাজনীতি চলবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

জামায়াত আমির বলেন, আমাদের প্রতিবেশীসহ সকল দেশের সাথে চমৎকার সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। অমর্যাদাকর সম্পর্ক কোন দেশের সাথেই চাই না। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এজন্য সেদিন আমাদের সোনার ছেলেরা গুলিকে পরোয়া করে নাই।

তিনি বলেন, আমরা সকল ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই। আল্লাহর বিধান কারো উপর কখনো জুলুম করতে পারে না, জুলুম করার প্রশ্নই উঠে না। এদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান, নারী-পুরুষ, এদেশে বহু নৃ-তাত্বিক মানুষ সাওঁতাল ভাই বোনেরা আছেন। আমাদের সবাইকে নিয়েই বাংলাদেশ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেবো না। আমরা ঐক্যবদ্ধ একটি জাতিতে এগিয়ে যেতে চাই। এজন্য আমাদের ১১ দলের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা আর মানুষে মানুষে জাতিতে হিংসা বিদ্বেস জাগিয়ে রাখতে দিবো না। 

তিনি আরো বলেন, আমরা আল্লাহর দরবারে ওয়াদা বদ্ধ জনগণের কাছে ওয়াদা বদ্ধ জনগণের রায়ের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, সমর্থনের মাধ্যমে আল্লাহ যদি এই দেশ পরিচালনার সুযোগ দেয় আমরা ইনশাআল্লাহ কাউকে চাঁদাবাজি করতে দেবো না। ইনশাআল্লাহ এই দেশে কারো দুর্নীতি করার সুযোগ থাকবে না।

এসময় তিনি রাজশাহীতে গ্যাস সরবরাহ, সুগার মিল, ডেন্টাল কলেজসহ নানান উন্নয়নের প্রতিশ্রতি দেন।

এই প্রথম রাজশাহীর ইতিহাসে জামায়াত ইসলামের আয়োজনে নারী-পুরুষের সমন্বয়ে বিশাল নির্বচনী সভা অনু্ষ্ঠিত হলো। দুপুরের মধ্যেই মাদ্রাসা মাঠটি লোকে লোকারণ্য হয়ে যায়। এর আগে জামায়ত আমির গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

ভিওডি বাংলা/ মোঃ রমজান আলী/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার