• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ এ.এম.
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন সরকারি চাকরিজীবীরা -ছবি: সংগৃহীত

নবম জাতীয় বেতন কমিশনের (নবম পে কমিশন) প্রতিবেদনের ভিত্তিতে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সরকারি চাকরিজীবীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশ কর্তৃক স্থাপিত ব্যারিকেড ভেঙে তারা যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন। এসময় সরকারি কর্মচারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির পক্ষে প্রতিবাদ জানান। কিছুক্ষণ পর পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায়।

প্রতিরোধের মুখে সরকারী কর্মচারীরা জানিয়েছেন, আজকের মধ্যেই গেজেট প্রকাশ করতে না পারলে তারা বাড়ি ফিরে যাবেন না। তাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ হয়নি। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে পে কমিশন গঠন হলেও কার্যকরী গেজেট না প্রকাশ করায় তাদের প্রতি অবিচার হয়েছে বলেও তারা উল্লেখ করেছেন।

এর আগে সকালেই সরকারি চাকরিজীবীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। সেখানে থেকে তারা যমুনা অভিমুখে যাত্রা করেন। আন্দোলনকারীরা দাবি করেছেন, ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং তা বাস্তবায়ন তাদের মৌলিক অধিকার।

সরকারি সূত্র জানায়, পে-স্কেলের বিষয়ে আলোচনা চলমান রয়েছে। তবে আন্দোলনকারীদের দৃঢ় অবস্থান এবং বৃহত্তর কর্মসূচি বাতিলের হুমকি পুলিশের প্রতিক্রিয়া তীব্র করেছে।

এই ঘটনার প্রেক্ষাপটে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে এবং প্রয়োজন হলে আরও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি কর্মচারীদের অভিযোগ ও দাবির বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছানোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে সরকারি কর্মচারীদের মধ্যে বেতন কাঠামো পুনর্গঠনের দাবিতে কয়েক দফা আন্দোলন ইতিমধ্যেই হয়েছে। ৯ম পে-স্কেলের বাস্তবায়ন না হওয়ায় তারা নতুন করে উগ্র প্রতিবাদ শুরু করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের