• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার আজ ঘোষণা

ভিওডি বাংলা ডেস্ক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পি.এম.
বাংলাদেশ খেলাফত মজলিস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বাংলাদেশ খেলাফত মজলিস আজ তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়, পুরানা পল্টন-এ অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করা হবে।

দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদ জানিয়েছেন, “শুক্রবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে।”

ইশতেহারের বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, “আমাদের ইশতেহারকে কয়েকটি অধ্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়ে আমরা আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরেছি।”

তিনি আরও বলেন, “দ্বিতীয় অধ্যায়ে আমাদের ৬টি অগ্রাধিকারমূলক কর্মসূচি বর্ণনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে—সুষম উন্নয়ন ও নাগরিক জীবনের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা, স্বাধীন ও স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি, সার্বজনীন নৈতিক শিক্ষাব্যবস্থা, এবং কর্মসংস্থান ও তরুণদের জন্য আমাদের অঙ্গীকার।”

ইশতেহারটি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক উপস্থাপন করবেন। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস