• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

শ্যামপুর-কদমতলীর মানুষের সকল প্রশ্নের উত্তর না অথবা নেই : রবিন

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ পি.এম.
কদমতলী থানাধীন ৬১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন রবিন-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৪ আসনের (শ্যামপুর-কদমতলী) বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, এই এলাকার মানুষের দুঃখ-দুর্দশা এখন পর্যন্ত ঢাকার সবকয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি। আমাদের এলাকার মানুষের কাছে যখনই আপনি কোন প্রশ্ন জিজ্ঞাসা করবেন তার উত্তর হবে না অথবা নেই।

শ্যামপুর কদমতলী এলাকায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের বসবাস বেশি, যেখানে একটু সামনে গেলে পুরান ঢাকার মানুষ সরকারি সমস্ত সুবিধা ভোগ করে এবং সেখানে আমাদের এলাকার মানুষ সকল সুবিধা থেকে বঞ্চিত হয়। সিটি কর্পোরেশনের আওতায় থেকেও আমরা কখনো সিটি কর্পোরেশনের সেবা পায়নি বলেন রবিন।

শুক্রবার (৬ই ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর নির্বাচনী আসন-১৭ ঢাকা-৪ এর কদমতলী থানাধীন ৬১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার সময়  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

রবিন বলেন, আপনি আমাকে যেখানেই প্রশ্ন করবেন শুধু না আর নেই। আমাদের দুর্ভোগ আগেও ছিল এখনো আছে। বিগত একমাস ধরে এলাকায় তীব্র গ্যাস সংকট , শুধুমাত্র রান্না করার জন্য আমাদেরকে তিনটি জায়গায় অর্থ প্রদান করতে হচ্ছে। তিতাস গ্যাসের বিল দিচ্ছি, গ্যাস না থাকাই বৈদ্যুতিক চুলা ব্যবহার করছি আবার বিদ্যুৎ না থাকলে এলপিজি গ্যাস ব্যবহার করছে। আমাদের এলাকা ঢাকা শহরে অবস্থিত হলেও আপনি এখানে কাঁচা রাস্তা দেখতে পাবেন। অধিকাংশ সড়কেই ল্যাম্পপোস্ট নাই, যদিও কোথাও দেখা যায় একটা কাজ করেনা। কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, পার্ক বা পরিবার নিয়ে ঘোড়ার মত কোন জায়গা নেই।

আগামীতে নিজ নির্বাচনী এলাকা কে সুখী সমৃদ্ধ এবং স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে বিশটি অঙ্গীকার নিয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আপনাদের কাছে গিয়ে সমস্যা খুজে বের করে বিশটি অঙ্গিরার করেছি। যার ভেতর অনেকগুলো আমরা সবাই মিলে কাজ করলে সমাধান করা যাবে আর কিছু সমস্যার সমাধান এলাকার মানুষই করতে পারবে।

এছাড়া যে সমস্যাগুলো মেজর সেগুলো আমরা সংযুক্ত মন্ত্রণালয়ের মাধ্যমে করতে চেষ্টা করবো। আগামীতে শ্যামপুর কদমতলী এলাকার মানুষ কোন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে না এমন প্রতিশ্রুতিও দেন এই নেতা।

সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এই এলাকার সন্তান, এই মাটিতেই বেড়ে উঠেছি এবং এলাকার প্রতিটি অলিগলি আমার পরিচিত। আমার মনে হয় না আমার থেকে এই এলাকার প্রতি নাড়ির টান কারও বেশি আছে। এই এলাকার সকল মানুষ আমার আপনজন। সুতরাং তাদের কাছে নতুন করে সাড়া পাওয়ার কিছু নেই। আমি বিশ্বাস করি তারা আমার প্রতি আস্থা রেখে আগামীতে আমাকে তাদের জন্য কাজ করার সুযোগ করে দিবে। 

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের