• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঢামেকের কারাবন্দি তমালের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) সাফিন আহমেদ তমাল (৩৩) নামে এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় তমালকে বুধবার (৪ ফেব্রুয়ারি) কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, তমাল কোন মামলায় বন্দি ছিলেন তা তৎক্ষণিকভাবে জানা যায়নি। কারারক্ষীরা জানান, পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

মৃত ব্যক্তির গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহার খালপাড়া গ্রামে। তার পিতার নাম হারুন অর রশিদ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী