• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইশরাকের নির্বাচনী জনসভায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পি.এম.
গেন্ডারিয়া ধুপখোলা মাঠে আয়োজিত এই জনসভায় এলাকাবাসী দলে দলে যোগ দেয়-ছবি: সংগৃহীত

জনগণে ভরে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধুপখোলা মাঠ। দলে দলে মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী জনসভা। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া এলাকার ধুপখোলা মাঠে আয়োজিত এই জনসভা বিএনপি নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী দলে দলে যোগ দেখা গেছে। 

সরেজমিনে ধুপখোলা মাঠে গিয়ে দেখা যায়, মাঠের ভেতর কানায় কানায় পূর্ণ। ছাড়াও মাঠের ব্যারিকেডের বাইরে চারপাশে অবস্থান নিয়ে জনসভায় অংশ নিচ্ছেন। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, আবার কেউ আশপাশের উঁচু স্থানে দাঁড়িয়ে পুরো অনুষ্ঠান উপভোগ করছেন।

জনসভার মঞ্চ থেকে একের পর এক বাজানো হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী গান। গান, স্লোগান আর করতালিতে বারবার মুখর হয়ে উঠছে পুরো মাঠ। নির্বাচনী গানকে কেন্দ্র করে সমবেত মানুষের মধ্যে দেখা যায় আলাদা এক উচ্ছ্বাস ও আবেগ। অনেককে গানের তালে তালে স্লোগান দিতে ও হাত নাড়তে দেখা যায়।

মাঠজুড়ে চলে নির্বাচনী প্রচার-প্রচারণা। এ স্লোগানে স্পষ্ট হয়ে ওঠে জনসভার কেন্দ্রবিন্দু ঢাকা-৬ আসনে পরিবর্তনের প্রত্যাশা। 

জনসভায় অংশ নেওয়া অনেকেই জানান, তারা স্বতঃস্ফূর্তভাবেই ইশরাক হোসেনের জনসভায় যোগ দিতে এসেছেন।

পুরান ঢাকার ঐতিহাসিক ধুপখোলা মাঠ যেন এদিন শুধুই একটি জনসভার স্থান নয়,পরিণত হয়েছে মানুষের আশা-আকাঙ্ক্ষা ও রাজনৈতিক প্রত্যাশার মিলনমেলায়। নির্বাচনী গান আর জনস্রোতের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে ঢাকা-৬ আসনের নির্বাচনী মাঠ।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের