• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হাবিবুর রশিদ হাবিব:

ভোটে জিতলে সবাইকে নিয়ে উন্নয়নের কাজ করব

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পি.এম.
ঢাকা-৯ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সাথে কথা বলেন হাবিব-ছবি-ভিওডি বাংলা

আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ঢাকা–৯ দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত একটি এলাকা। ভোটে জিতলে সবাইকে নিয়ে উন্নয়নের সিদ্ধান্ত নিবো। গত ৫৪ বছর ধরে তিনি এই এলাকায় বড় হয়েছেন এবং ৩৮ বছর ধরে এখানেই তার রাজনৈতিক বিচরণ। এলাকার মানুষ যেভাবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, তিনিও তেমনি বঞ্চিত।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-৯ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, এই এলাকার রাস্তাঘাট সংস্কারের প্রয়োজন রয়েছে। চিকিৎসা সুবিধা আরও উন্নত করা দরকার, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করতে হবে এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। বিশেষ করে গ্যাসের সমস্যা এখানে একটি প্রকট সমস্যা। এটি জাতীয় সমস্যা হলেও এই এলাকায় সংকট আরও বেশি। ফলে মা খালাদের রাত জেগে রান্নাবান্না করতে হয়। 

নতুন করে ওয়ার্ডে অন্তর্ভুক্ত কিছু এলাকায় এখনো পায়ে হেঁটে চলাচল করতে হয়। সিটি করপোরেশনের ভেতরে বড় বড় বাসের সাঁকু থাকা কল্পনাই করা যায় না। তার মতে, এলাকাবাসী কেবল তাদের প্রাপ্য নাগরিক সুবিধাটুকুই চায়।

নির্বাচিত হলে কী করবেন এমন বিষয়ে হাবিব বলেন, যেহেতু তিনি এলাকার সন্তান এবং এখানেই বড় হয়েছেন, তাই প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে।

তিনি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে বসে অগ্রাধিকারভিত্তিতে ঠিক করবেন, কোন কাজটি আগে করলে বেশি মানুষ উপকৃত হবে। এরপর সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের কাছে সেই কাজ বাস্তবায়নের দাবি জানানো হবে।

প্রয়োজনে দায়িত্বপ্রাপ্তদের এলাকায় এনে বাস্তব পরিস্থিতি দেখানো হবে, যাতে সমস্যার গভীরতা তারা সরাসরি বুঝতে পারেন। তার মতে, এভাবেই কাজ আদায় করে নেওয়া সম্ভব হবে।

প্রচার প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, এই এলাকার সব প্রার্থীই এলাকাকে ভালোবাসেন এবং উন্নয়ন চান। তাই কারও প্রচারে বাধা দেওয়ার মানসিকতা তার নেই। ব্যক্তিগত বা রাজনৈতিক জীবনে এ ধরনের আচরণ তার কখনো ছিল না। নির্দিষ্ট কোনো অভিযোগ পেলে তিনি তা দেখবেন বলেও জানান।

হাবিব বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচনকে ঘিরে নানা শঙ্কা থাকে। ইতোমধ্যে শহীদ শরীফ উসমান হাদী হত্যাকাণ্ড, এক রাজনৈতিক সহযোদ্ধার হত্যা এবং একজন প্রার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

দেশকে অরাজনৈতিক, অস্থিতিশীল ও অগণতান্ত্রিক করতে চায় এমন অভ্যন্তরীণ চক্রান্ত রয়েছে। সরকারের দায়িত্ব হলো সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং তাদের ভোটের সঠিক বাস্তবায়ন হয়।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের