• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষে রাকসু জিএস আম্মার আহত

   ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পি.এম.
আহত রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। সংগৃহিত ছবি

শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আন্দোলনরত অবস্থায় সংঘর্ষে আহত হয়েছেন ডাকসুর (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেলে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

ইনকিলাব মঞ্চের নেতাদের অভিযোগ, জুমার নামাজের পর সেখানে সমাবেত হলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ দাবি করে, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকেও এ সময় আঘাত করা হয়েছে।

আরেকটি পোস্টে সংগঠনটি জানায়, ‘আপাতত কোনো জমায়েত করা হবে না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে নামব। সে পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাই।’

ভিওডি বাংলা/ এম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী