• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দাবি আদায়ে আন্দোলন করতে হয় এমন দেশ চাই না- মান্না

   ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পি.এম.
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এ রকম দেশ আমরা চাই নাই। যে দেশে দাবি আদায় করার জন্য আন্দোলন করা লাগে। রাস্তায় বসে থাকতে হয়। আমরা যদি দেখি সরকার দেশের জনগণের জন্য কাজ করছেন না, চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে, তাহলে আমরা সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করবো। আমরা যে ৪২টা দল মিলে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছি সেই ৪২টা দলও আমাদের সাথে আছে। ’

রোববার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের ব্যানারে ‘বৈষম্যমূলক বদলি নীতিমালা সংশোধন পূর্বক এমপিওভুক্ত সব শিক্ষকের জন্য বদলি চালুর দাবিতে’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, আমি এই সরকারকে সমর্থন করেছি। তার মানে এই নয়, আমি সরকারে আছি। সবকিছু সংস্কারের সময় এসেছে। আমরা জানি এক বছরে সবকিছু সংস্কার করা যাবে না। গত ১৫ বছর যে দল দেশ পরিচালনা করেছে তাদের সাথে কথা বলতে আমি ঘৃণা করতাম। কিন্তু বর্তমানে যারা উপদেষ্টার মধ্যে আছে তাদের সাথে কথা বলা যেতে পারে। এই যে শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাচ্ছে এই দাবির বিষয়ে তাদের সাথে কথা বলা যেতে পারে।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল