• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হাসনাত আব্দুল্লাহ

চাঁদাবাজরাও চায় সন্তানদের জন্য চাঁদাবাজমুক্ত সমাজ

কুমিল্লা প্রতিনিধি    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পি.এম.
কুমিল্লা-৪ আসনে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ। সংগৃহিত ছবি

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যিনি নিজে মাদকের সঙ্গে জড়িত, তিনিও চান তার সন্তান একটি ভালো সমাজে বেড়ে উঠুক। একইভাবে, যে ব্যক্তি নিজে চাঁদাবাজিতে জড়িত, সেও চায় তার সন্তান চাঁদাবাজমুক্ত সমাজে গড়ে উঠুক—হয়তো লজ্জায় সেটা প্রকাশ করতে পারে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দেবীদ্বার উপজেলার সুলতানপুর, মধ্যনগর, পদুয়া ও সীমারগুড়ি এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘কেউ কেউ আমার বিরুদ্ধে দোষ খোঁজার চেষ্টা করছে। কোনো না কোনো দোষ বের করতেই হবে—এই মানসিকতা থেকেই তারা কথা বলছে।’

তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো অনৈতিকতার অভিযোগ খুঁজে পাওয়া যায় না, কারণ তার সঙ্গে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজ নেই এবং তিনি তাদের ওপর নির্ভর করেন না। এখন একটি কথিত দোষ তুলে ধরা হচ্ছে—তিনি যদি একবার নির্বাচিত হন, তাহলে ২০ বছরেও তাকে সরানো যাবে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ যদি আমাকে রাখতে চায়, জনগণ যদি আমাদের সমর্থন দেয়, তাহলে জোর করে সরানোর প্রশ্ন আসে কেন? একজন অযোগ্য ও অদক্ষ মানুষকে সমর্থন দেওয়া যাবে, অথচ যোগ্য কাউকে দেওয়া যাবে না—এটা হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ যাকে নির্বাচিত করেন, জনগণ যাকে চায়, দুনিয়ার সব শক্তি একত্র হলেও তাকে আটকানো সম্ভব নয়। ভোটের ঘরে এখন জনস্রোত তৈরি হয়েছে। এই জোয়ার থামানোর কোনো সুযোগ নেই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা (উত্তর) জেলা সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সহিদ, উপজেলা আমির অধ্যাপক মো. সহিদুল ইসলাম, এনসিপির উপজেলা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হাফেজ মোফাজ্জল হোসাইনসহ অন্যান্য নেতারা।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী