• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দি

ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য মিছিল ও নির্বাচনী পথসভা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

‎বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের পক্ষে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সারিয়াকান্দি সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এক বর্ণাঢ্য মিছিল ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য ফেরদৌস ফাহাদ ও মাইরুলের নেতৃত্বে দীঘলকান্দি প্রেম যমুনার ঘাট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি দীঘলকান্দির গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

‎পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুফলের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুল আলম তুপুল।

‎এসময় উপস্থিত ছিলেন এবং বিএনপি নেতা ফজলুল করিম রাবু, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সৈকত, যুবদল নেতা বাবু, রুবেল, মাইনুল, ছাত্রদল নেতা আশিক, শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুল হান্নান সরকার, জলিল মুন্সি, মাইরুল, আপেল, সুমন, সাইদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

ভিওডি বাংলা/ মো: মনিরুজ্জামান জাহিদ/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২