• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঢাকা-১৭ ভোটারদের অনলাইনে স্লিপ সংগ্রহের সুযোগ চালু করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের ভোটারদের জন্য অনলাইনে ভোটার স্লিপ সংগ্রহের বিশেষ ডিজিটাল সুবিধা চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রক্রিয়া সহজ এবং ভোটকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ভোটাররা তাদের ভোটকেন্দ্র, ভোটার নম্বর এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য অনলাইনে জানতে পারবেন। ভোটাররা ওয়েবসাইট ‘সবার ঢাকা-১৭’ (https://shobardhaka17.com/voter-slip) থেকে সহজেই স্লিপ সংগ্রহ করতে পারবেন। স্লিপ ডাউনলোড করে ছবি আকারে সংরক্ষণ করা যাবে, মোবাইল ফোনে এসএমএস হিসেবে গ্রহণ করা যাবে অথবা সরাসরি প্রিন্ট করার সুবিধাও থাকবে।

ভোটারদের জন্য ব্যবহারের প্রক্রিয়া সহজ রাখা হয়েছে। ওয়েবসাইটের ড্রপডাউন মেন্যু থেকে জন্ম তারিখ, সাল, এলাকা এবং ওয়ার্ড নম্বর প্রদান করলেই ভোটার স্লিপ পাওয়া যাবে।

উদ্যোক্তারা জানান, গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ আরও স্বাচ্ছন্দ্যময় করা এবং ভোটাধিকার প্রয়োগে সহায়তা করতেই এই আধুনিক ব্যবস্থা চালু করা হয়েছে। তারা ঢাকা-১৭ আসনের সকল ভোটারকে আহ্বান জানিয়েছেন যাতে তারা এই সুবিধা গ্রহণ করে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এ ছাড়াও তারা ভোটারদের সচেতন থাকার জন্য পরামর্শ দিয়েছেন যাতে ভোট প্রদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের