• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ এ.এম.
ইনকিলাব মঞ্চ -ছবি-ভিওডি বাংলা

শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শাহবাগে পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে,  শনিবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে। 

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, হাদি হত্যার ঘটনার ৫৪ দিন পার হলেও এখনো সুষ্ঠু বিচার না পাওয়ায় নিহতের স্বজন ও সহকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আন্দোলনকারীরা রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা করতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ব্যবহার করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ চালায়। এতে ওই এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পরপরই এনসিপি ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে ছুটে যান এবং সেখানে বিক্ষোভ করেন। পরে শাহবাগ এলাকাতেও তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

দিন গড়িয়ে রাত হলেও আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের আবারও সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। আন্দোলনকারীদের দাবি, এতে আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আমাদের আর কোনও ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হইতে হবে। নির্বাচন পেছানো যাবে না।” তিনি আরও বলেন, “নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার এই ব্যাপারে সুষ্ঠু কোনও পদক্ষেপ না নেয়, আমরা বলছি-‘আমরা তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেব’। তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেব।”

তিনি জানান, শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে নিশ্চিত করার দাবিতে যমুনা এলাকার সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়েই এই সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর বাধা ও হামলায় তাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণে আজ শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের