• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঠাকুরগাঁওয়ে তারেক রহমান

সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলব

নিজস্ব প্রতিবেদক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পি.এম.
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তারেক রহমান-ছবি: সংগৃহীত

বিএনপি সব সময় দেশ ও জনগণের পক্ষে কাজ করে এসেছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের সুযোগ পেলে জনগণকে সঙ্গে নিয়ে একটি মানবিক, সুখী ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁওয়ে আসেন তারেক রহমান। এবার তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

তারেক রহমান সকাল সাড়ে ১১টার দিকে জনসভাস্থলে উপস্থিত হলে স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মাঠ ও আশপাশের সড়কে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। জনসভার শুরুতে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন ও ভোট চান।

তারেক রহমান বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও কল্যাণকে অগ্রাধিকার দিয়েছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতেই বিএনপি নতুন করে জনগণের সামনে এসেছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য বড় ধরনের সহায়তা কর্মসূচি নেওয়া হবে। তিনি ঘোষণা দেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। পাশাপাশি এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণও মওকুফের উদ্যোগ নেওয়া হবে। এতে কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্য দলের সমালোচনার রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, কেবল প্রতিপক্ষের সমালোচনা করলে জনগণের কোনো লাভ হয় না। জনগণ চায় নিজেদের ভাগ্যের পরিবর্তন, নিরাপদ ভবিষ্যৎ এবং সম্মানজনক জীবন।

ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। বিএনপি ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন, কৃষিভিত্তিক শিল্প-কলকারখানা গড়ে তোলা হবে। একই সঙ্গে পুরনো বিমানবন্দর দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

জনসভার শেষ পর্যায়ে ঠাকুরগাঁও ও আশপাশের কয়েকটি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণার শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তে জনসভা করছেন তারেক রহমান। প্রতিটি জনসভায় তিনি সাধারণ মানুষের কথা শুনছেন এবং উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিচ্ছেন। তার বক্তব্যে বারবার উঠে আসছে-শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের