• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সংস্কার সংস্কার খেলা চলবে না: সালাহউদ্দিন আহমেদ

   ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পি.এম.
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

সংস্কারের ধুয়া তুলে নির্বাচনের জন্য সময়ক্ষেপণ করা চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন,সংসদ নির্বাচন করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ম্যান্ডেট। সংস্কার সংস্কার খেলা চলবে না। সংস্কারও হবে, নির্বাচনও হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব এসেছে। আসুন, আলোচনা হোক। সংস্কারের নামে সময়ক্ষেপণ করবেন না।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ইতিহাসে নিজেদের স্মরণীয় করে রাখতে আগামী ৫ আগস্ট নির্বাচন দিন। ঋতু কোনো সমস্যা নয়, তাহলে নির্বাচন দিতে সমস্যা কোথায়?

বর্তমানে যে সংস্কারের কথা হয়, সব মুছে ফেলার কথা হয়; তার আসলে প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, ‘জাতির ক্রান্তিকালে আমাদের অনেক দায়িত্ব আছে। যদি সেগুলো সঠিকভাবে পালন করতে হয়, তবে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে হবে।’

মুখে গণতন্ত্রের কথা বললেও আওয়ামী লীগ কখনও গণতন্ত্রে বিশ্বাস করে না দাবি করে তিনি বলেন, বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্র প্রস্তুত করেছে, এটি অস্বীকার করার উপায় নেই। আনন্দ করার সময় নেই, গণতন্ত্র ফিরিয়ে দেব। এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জিয়াউর রহমান ক্ষমতার জন‍্য যুদ্ধ করেননি। জনগণ ভালোবেসে তাকে দায়িত্ব দিয়েছিল। তিনি ফ্রান্সের আদলে ক্ষমতায় ভারসাম‍্য এনেছিলেন।

মঈন খান বলেন, ‘আজ যে সংস্কারের কথা হয়, সব মুছে ফেলার কথা হয়; তার আসলে প্রয়োজন নেই। ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না। সেটি করে দেখিয়েছিলেন জিয়াউর রহমান।

একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরে সদস্য আমির খসরু মাহমুদ বলেন, ‘সৎ থাকতে পারলে বিএনপিকে রুখে দেয়ার শক্তি কারো নেই। সৎ থাকতে হবে। ত‍্যাগ স্বীকার করে পরিণত দল হয়েছি। এটা ধরে রাখতে পারলে বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল। তবে এটা ধরে রাখতে হবে।

ভিওডি বাংলা/ এম

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল