• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

গাজায় ইসরায়েলের গণহত্যা বিশ্বব্যবস্থাকে বিপন্ন করছে: বিশ্ব নেতারা

আন্তর্জাতিক ডেস্ক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পি.এম.
বিধ্বস্ত গাজা উপত্যকা। ছবি: সংগৃহীত

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের প্রভাব মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক স্থিতিশীলতাকে নাড়া দিয়েছে। এই সংঘাত বিশ্বব্যবস্থার নিরাপত্তা ও নৈতিক কাঠামোকে ঝুঁকির মধ্যে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিশ্বনেতারা। এসব প্রতিক্রিয়া শোনা গেছে শনিবার (৭ ফেব্রুয়ারি) কাতারের দোহায় অনুষ্ঠিত ১৭তম আল জাজিরা ফোরামে।

ফোরামে অংশ নেওয়া জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারা সতর্ক করে বলেছেন, গাজার যুদ্ধ কেবল বেসামরিক জনগণের জীবনকে ধ্বংস করছে না, বরং আন্তর্জাতিক আইন ও নীতিমালার অবক্ষয়কে ত্বরান্বিত করছে। একই সঙ্গে এই সংঘাত আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তন করছে এবং ফিলিস্তিন ইস্যুকে আবারও বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “ফিলিস্তিন ইস্যুই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণকারী প্রধান কৌশলগত প্রশ্ন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আন্তর্জাতিক আইনি ব্যবস্থাকে দুর্বল করছে।”

তিনি আরও বলেন, “গাজায় যা ঘটছে, তা শুধু যুদ্ধ নয়। এটি বেসামরিক মানুষের জীবন পরিকল্পিতভাবে ধ্বংস করার এক ভয়াবহ উদাহরণ। এটি গণহত্যা। এই সহিংসতা মানবতার বিবেককে আহত করেছে এবং বেসামরিক জনগণের সুরক্ষায় বৈশ্বিক শক্তিগুলোর ব্যর্থতা প্রকাশ করেছে।”

আরাগচি সতর্ক করেন, সংঘাতের প্রভাব শুধুই ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়; এর ফলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তির শাসন প্রতিষ্ঠার ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অস্ত্র ও গোয়েন্দা সহযোগিতা স্থগিত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য জবাবদিহি দাবির আহ্বান জানান।

একান্ত সাক্ষাৎকারে আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার দ্বিতীয় দফা আয়োজনের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে, যদিও তারিখ এখনো নির্ধারিত হয়নি। তিনি বলেন, “যুদ্ধের ঝুঁকি সবসময়ই থাকে, তবে ইরান শান্তি ও যুদ্ধ—উভয়ের জন্যই প্রস্তুত। যুক্তরাষ্ট্র আক্রমণ করলে আমরা শুধু তাদের বাহিনীকে লক্ষ্য করব, আঞ্চলিক দেশগুলোকে নয়।”

আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের বোর্ড চেয়ারম্যান শেখ হামাদ বিন থামের আল থানি বলেন, “ইসরায়েল গাজা পুনর্দখল, জনগণকে উচ্ছেদ এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকাতে চাইছে। সত্য প্রকাশের জন্যই আল জাজিরার সাংবাদিকরা লক্ষ্যবস্তু হয়েছেন।”

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ মন্তব্য করেন, “গাজার যুদ্ধ এবং লোহিত সাগরের উত্তেজনা আন্তর্জাতিক ব্যবস্থার গভীর সংকটকে সামনে এনেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী গঠিত আন্তর্জাতিক শৃঙ্খলা আজ গুরুতর হুমকির মুখে।”

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রধান বুরহানেত্তিন দুরান বলেন, “গাজা যুদ্ধ প্রমাণ করেছে যে বিশ্ব ইতোমধ্যেই এক ঐতিহাসিক ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছে। গণহত্যা এখন আর ব্যতিক্রম নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতার অংশ। ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়।”

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের