• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

১২ ফেব্রুয়ারির ভোটে নতুন বাংলাদেশের সূচনা: সালাহউদ্দিন

   ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পি.এম.
কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন সালাহউদ্দিন আহমদ। সংগৃহিত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাঁক বদল হবে। বিএনপি দেশের জন্য যে পরিকল্পনা ঘোষণা করেছে, ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করাই বিএনপির লক্ষ্য। এর ফলে দেশে আর কোনো বেকার থাকবে না।

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে ক্ষমতায় গেলে মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন, লবণের ন্যায্যমূল্য নির্ধারণসহ নানা উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

ধানের শীষকে মানুষের গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষে ভোট দেবেন।

এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তার ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু ও সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী