• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ক্যান্সারের লড়াই পেরিয়ে নতুন জীবনে হিনা খান

বিনোদন ডেস্ক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পি.এম.
অভিনেত্রী হিনা খান। সংগৃহিত ছবি

ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান ২০২৪ সালে জানতে পারেন, তিনি ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য কেমোথেরাপি শুরু করার আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন হিনা। চুল পড়ার আগেই নিজের চুল নিজেই কেটে ফেলেন তিনি, যা তার সাহসী মনোবলকে প্রমাণ করে।

বর্তমানে হিনা আগের তুলনায় অনেকটাই সুস্থ এবং জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসছেন। সেই সঙ্গে দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালকে বিয়ে করে নতুন অধ্যায়ও শুরু করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হিনা নিজের ক্যান্সার লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, ‘বিষয়টাকে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল।’

সেই কঠিন মুহূর্তে হিনা নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলেন এবং আবেগে ভেঙে পড়েননি। বরং নিজের পছন্দের খাবার অর্ডার করেছিলেন। তিনি বলেন, ‘আমি ফালুদা খুব ভালোবাসি। সেদিন সেটাই অর্ডার করে খেয়েছিলাম।’ এরপর শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা ও লড়াই, যা অনেকটাই ভক্তদের জানা আছে।

উল্লেখ্য, অসুস্থতার মধ্যেই হিনা ও রকি জয়সওয়াল বিবাহবন্ধনে আবদ্ধ হন। কোনো আড়ম্বর নয়, একেবারে সাদামাটা আয়োজনেই সম্পন্ন হয় তাদের বিয়ে।

২০০৯ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’-এর সেটেই হিনা ও রকির প্রথম দেখা হয়। ওই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। কলকাতার এক ব্যবসায়ী পরিবারের সন্তান রকির সঙ্গে প্রথম কাজেই গড়ে ওঠে তাদের সম্পর্ক, যা সময়ের পরীক্ষায় টিকে থেকে বিবাহের পথে পৌঁছেছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’