• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আখতার হোসেনকে পুনরায় হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ এ.এম.
আখতার হোসেন-ছবি-ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতিক প্রার্থী আখতার হোসেনকে মোবাইল ফোনে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর আগেও একবার তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আখতার হোসেন কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচারণা চলাকালীন একটি অজানা নম্বর থেকে তার মোবাইলে কল আসে। কলটি অশ্লীল ভাষায় গালিগালাজ এবং সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে শেষ হয়। এ ঘটনায় আখতার হোসেন ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য থানায় জিডি করেছেন।

এক ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, “আমরা জীবনের পরোয়া করি না। ভয়ভীতি দেখিয়ে আমাদের নির্বাচনি কার্যক্রম থামানো যাবে না।”

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগে আখতার হোসেনকে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের