• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আমরা সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পি.এম.
ঠাকুরগাঁওয়ের গলিমবাবুর হাট এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য দেন ফখরুল ইসলাম-ছবি: সংগৃহীত

গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই-কে সংস্কার চায় আর কে চায় না।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছিল, যারা তা চালিয়েছে তারা আজ পালিয়ে গেছে। দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে অবশ্যই সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট আয়োজন করা হয়েছে।” তিনি আরও বলেন, যারা রাষ্ট্র সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। “আমরা সবাই সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো”-যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, এই গণভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে দেশ আগের মতো চলবে, নাকি নতুন পথে এগিয়ে যাবে। “আর মাত্র তিন দিন পরই এই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আপনারা কি নতুনভাবে দেশ পরিচালিত হতে দেখতে চান না?”-জনগণের উদ্দেশে এমন প্রশ্ন রাখেন তিনি।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না।” তিনি বলেন, বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

জনসাধারণের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপি পুরোনো রাজনীতির পরিবর্তে নতুন নেতৃত্ব ও আধুনিক রাজনৈতিক চিন্তাধারাকে এগিয়ে নিতে চায়। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে বলেন, “আমাদের নেতা তারেক রহমান একজন তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। তিনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন।”

মির্জা ফখরুল বলেন, “এই দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত একজন তরুণের, যিনি নতুন চিন্তা, নতুন পরিকল্পনা ও সাহসী সিদ্ধান্ত নিয়ে দেশকে এগিয়ে নিতে পারবেন।” তিনি সবাইকে পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের