• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফয়সাল সালামের

   ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চেতনায় বাংলাদেশ- এর সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগর। 

রোববার (১৯ জানুয়ারি) বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অডিটোরিয়ামে ‘চেতনায় বাংলাদেশ’ আয়োজিত বাংলাদেশ ২.0 - বাংলাদেশ ভবিষ্যত প্রতিষ্ঠার জন্য সংস্কার ও মতামত শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। 

ফয়সাল সালাম বলেন, আমরা চাই এই জাতির ভবিষ্যৎ সতেজ হোক এবং বৈষম্য ও বিভাজনমুক্ত একটি উদ্ভাবনী সমাজ গড়ে উঠুক।তাই আসুন এই প্রজন্ম থেকে একটি মহান বাংলাদেশ গড়ে তুলি। এটাই আমাদের চেতনায় বাংলাদেশের মূল উদ্দেশ্য ও লক্ষ্য।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হল দেশের মেরুদণ্ডকে শক্তিশালী করা; যাতে এমন একটি ক্ষেত্র তৈরি করা যায় যেখানে প্রতিটি শিশু তাদের পটভূমি নির্বিশেষে বিকাশ লাভ করতে পারে। এটি একটি চ্যালেঞ্জ হতে পারে; তবে ইনশাআল্লাহ আমরা এটি বাস্তবায়ন করব। ২০২৪ সালের বিপ্লবের চেতনা ছিল একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এই নতুন বাংলাদেশ আমাদের চেতনা। আমরা এটি সঠিক নীতিমালায় ও বাস্তবায়নের মাধ্যমে তৈরি করব।

শিশুদের জন্য খেলাধুলাসহ অন্যান্য কার্যকলাপে সম্পৃক্ত করার জন্য স্কুল-পরবর্তী প্রোগ্রাম স্থাপন করার আহ্বান জানিয়ে ফয়সাল সালাম বলেন, জাতীয় বাজেট ও পরবর্তী সংসদে নীতি সংস্কার অনুসারে এটি অন্তর্ভুক্ত করা উচিত। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড.মাহাদী আমিন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি প্রমুখ।

ভিওডি বাংলা/ এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল