• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মা-বোনরা জামায়াত কে প্রত্যাখ্যান করেছে: সোহেল হোসাইন কায়কোবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নারীদের নিয়ে জামায়াতের আমির যে বক্তব্য দিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক। আজকের সারা দেশের নারী সমাজ বিক্ষুব্ধ হয়ে ফুসে উঠেছে। দেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী। জামায়াত ক্ষমতায় গেলে সেই নারীদের ঘর থেকে বের হতে দিবে না। তাই দেশের নারী সমাজ, মা-বোনরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কে প্রত্যাখ্যান করবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সদর উপজেলার বেলগাছা, হলোখানা ও পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম-২ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ এসব কথা বলেন।

সোহেল হোসাইন কায়কোবাদ আরো বলেন, বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া নারীদের সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। তারা স্বামী ও পরিবারের কাছে নির্যাতিত মেয়েদের চাকুরী দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। ছেলেদের পাশাপাশি মেয়েদের তারা সম্মানিত করেছিলেন। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছিলেন।

তাদের সুযোগ্য পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে আবার নারীদের সম্মানিত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবার সকলেই সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। ধানের শীষের বিজয় হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করবে।

ভিওডি বাংলা/ মোঃ এরশাদুল হক/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার