• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

হাসনাত আব্দুল্লাহ

জনগণ অন্যায় ও দুর্নীতির রাজনীতিকে প্রত্যাখ্যান করতে প্রস্তুত

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পি.এম.
সিরাজগঞ্জে ‘ইনসাফের যাত্রা’ জনসভায় বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়োজিত এক জনসভায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজ দেখতে চায় না, তারা চাঁদাবাজি থেকে মুক্তি চায়। তিনি বলেন, জনগণ এখন অন্যায় ও দুর্নীতির রাজনীতিকে প্রত্যাখ্যান করতে প্রস্তুত।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘ইনসাফের যাত্রা’ জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলার জনগণ ‘বসন্ত’ ও ‘কোকিল’ প্রতীকের প্রার্থীদের বয়কট করবে। তার ভাষায়, এই নির্বাচন হবে চাঁদাবাজি ও দখলদার রাজনীতির বিরুদ্ধে গণরায়ের প্রকাশ। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের মানুষ ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও জবাবদিহিমূলক রাজনীতি চায়। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের অধিকার হরণ করছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ১১ দলীয় জোটের শাহজাদপুর–৬ আসনের মনোনীত প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ এবং শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মিজানুর রহমান। তারা ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন কামনা করেন।

এ সময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ মো: দিল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী