• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের আগমনে সবুজবাগে গণজোয়ার সৃষ্টি হবে: হাবিব

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পি.এম.
ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

ঢাকা ৯ আসনের সবুজবাগে আগামীকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনে গণজোয়ার সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

রবিবার ৮ ফেব্রুয়ারি, আগামীকাল সোমবার নির্বাচনী পথসভাকে ঘিরে সবুজবাগ থানার বাসাবো তরুণ সংঘ মাঠ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাবিব জানান, তারেক রহমানের আগমনের কারণে এলাকায় বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।

এলাকার পরিস্থিতি নিয়ে আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা যথাযথ ব্যবস্থা নিবেন। আমরা যারা দলীয় কর্মী রয়েছি আমরা শৃঙ্খলা কমিটি গঠন করব। আমার মনে হয় এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই।”

হাবিব আশাবাদ প্রকাশ করেন যে পথসভায় দলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন এবং জনগণের সমাগমে গণজোয়ার সৃষ্টি হবে।

ভিওডি বাংলা/সবুজ/এমএস


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন
মির্জা আব্বাস পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন
গিবত করলে জনগণের কোনো লাভ হয় না: তারেক রহমান
গিবত করলে জনগণের কোনো লাভ হয় না: তারেক রহমান
ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন দোলন
ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন দোলন