• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বাংলাদেশকে আফগানিস্তান বানানো যাবে না: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পি.এম.
ঢাকা-১৭ আসনে এক মতবিনিময় সভায় কথা বলছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম নির্বাচনের গুরুত্ব এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, এই দেশটাকে আফগানিস্তানের মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া যাবে না। তাই এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ভোটাররা সচেতন ও শিক্ষিত। তারা সঠিক সিদ্ধান্ত নিলে দেশকে সংকট থেকে বের করা সম্ভব হবে। ভুল সিদ্ধান্ত নিলে সমস্যার সমাধান পাওয়া কঠিন হবে। এই পরিস্থিতিতে দেশের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হলো বিএনপিকে ভোট দেওয়া। 

তিনি দেশের বর্তমান অবস্থার দিকে ইঙ্গিত করে বলেন, “আমরা এই অবস্থা আর চাই না। পরিবর্তন দরকার, এবং সেই পরিবর্তনের জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কে ক্ষমতায় আসবে, তা গণতান্ত্রিকভাবে নির্ধারিত হওয়া উচিত।”

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ভোটারদের আহ্বান জানান, ভোট দেওয়া আপনার নাগরিক অধিকার এবং দায়িত্ব। এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। ভোটের চয়েসে বিএনপিই দেশের ও জনগণের জন্য সঠিক পছন্দ। কারণ বিএনপি কোনো উগ্রবাদী কর্মকাণ্ডে বিশ্বাস করে না এবং ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করে না। অন্য একটি দল ধর্মকে হাতিয়ার করে রাষ্ট্রকে বিভক্ত করার চেষ্টা করছে। তাই দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সামাজিক মূল্যবোধ রক্ষায় সচেতনভাবে ভোট দেওয়ার প্রয়োজন রয়েছে।

সাংস্কৃতিক অঙ্গন, খেলাধুলা ও শিল্পকলার অবক্ষয় নিয়ে  উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই অবক্ষয় রোধ না করলে আগামী প্রজন্মের জন্য পরিস্থিতি আরও কঠিন হবে। তারেক রহমানের পরিকল্পনায় যুবক, ছাত্র, কৃষক, নারী এবং সাংস্কৃতিক অঙ্গনসহ সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তনের ব্যবস্থা রয়েছে।

ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভোট কেনার চেষ্টা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় সচেতনভাবে ভোট দেওয়া অত্যন্ত জরুরি।

আবদুস সালাম দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের দিকে ইঙ্গিত করে বলেন, আজকে দেশ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সংকটের মধ্যে রয়েছে। সঠিক নেতৃত্ব ও পরিকল্পনার মাধ্যমে এই অবক্ষয় রোধ করতে হবে। এজন্যই ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য।

তিনি সংযোজন করেন, “গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠা করতে হলে জনগণকে সচেতনভাবে ভোটের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করতে হবে। এই ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের