• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইসলামী আন্দোলনের গালুয়া ইউনিয়ন শাখার নির্বাচনী জনসভা

ঝালকাঠি প্রতিনিধি    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

ইসলামী আন্দোলন বাংলাদেশ গালুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গালুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ জনসভা আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন, জেলা সহ-সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, রাজাপুর উপজেলা সভাপতি মাস্টার জাহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা বাইজিদ হক ফরাজী, নির্বাচন পরিচালনা কমিটির প্রচার সমন্বয়ক মাওলানা মাহফুজুর রহমান।

এছাড়াও জনসভায় বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন রাজাপুর উপজেলা সভাপতি ক্বারী ইব্রাহিম খলিল, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি হাফেজ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক বেলাল হাবশীসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদী বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশ এখনও চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের বেড়াজালে বন্দি। এসব সমস্যা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা।

তিনি বলেন, জাতির সামনে এবার ইসলামভিত্তিক নেতৃত্বকে রাষ্ট্রক্ষমতায় আনার বাস্তব সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে তিনি সবাইকে অন্তত একবার হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভা শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গালুয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/ মোঃ মাহিন খান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী