• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবদল নেতা নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফুট সড়কে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মাহমুদ হাসান নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে রোববার (৮ ফেব্রুয়ারি) রাতের দিকে পূর্বাচল ৩০০ ফুট সড়কের ল্যাংটার মাজার এলাকায়। নিহত আনোয়ার হোসেন ছিলেন রূপগঞ্জ সদর ইউনিয়নের জাহাঙ্গীর এলাকার বাসিন্দা, কুদরত আলীর ছেলে এবং ওই এলাকার ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময়, কাঞ্চন সেতুগামী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত মাহমুদ হাসানকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, “পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২