• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কাজলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল ও পথসভা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পি.এম.
কাজলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল ও পথসভা। ছবি: ভিওডি বাংলা

বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের পক্ষে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজলা ইউনিয়নের কুড়িপাড়া চরে এক বর্ণাঢ্য মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

‎রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কাজলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সন্জুর নেতৃত্বে কুড়ি পাড়া থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি কুড়িপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক নির্বাচনী পথসভায় মিলিত হয়।

‎৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছানোয়ারের সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, কাজলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম পুটু, কাজলা ইউনিয়ন সাইবার দলের সভাপতি আব্দুল হামিদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফুয়াদ, ‎৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সন্জু, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক লিমন, ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাদের, বিএনপি নেতা সাইদুর রহমান প্রমুখ।

এছাড়াও কাজলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎ভিওডি বাংলা/ মো: মনিরুজ্জামান জাহিদ/ আ‎

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২