• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নিরপেক্ষ ও অনুসন্ধানী সাংবাদিকতার আহ্বান সারজিস আলমের

পঞ্চগড় প্রতিনিধি    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম বলেছেন, দেশে সাংবাদিকদের জন্য উপযুক্ত বেতন কাঠামো হওয়া প্রয়োজন ছিল, কিন্তু তা হয়নি। ১১ দলীয় ঐক্যজোট সরকার গঠন করতে পারলে জাতীয়ভাবে সাংবাদিকদের বেতন কাঠামোতে আনা হবে এবং সংসদে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, ‘পঞ্চগড় প্রেসক্লাবের অবকাঠামো সংস্কারের পাশাপাশি যদি আরও কোনো সমস্যা থাকে, তাও সমাধান করা হবে। সাংবাদিকদের দায়িত্ব পালনে যে সমর্থন প্রয়োজন ছিল, আগে তা করতে পারিনি। এবার আপনাদের পাশে থাকব।’

রাজনৈতিক পক্ষপাতিত্ব যেন সংবাদ পরিবেশনে প্রভাব না ফেলে, সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকতে বলেন তিনি। প্রশ্ন তোলার ক্ষেত্রে নির্ভীক থাকার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘পেশীশক্তি দেখানোর ঘটনা ঘটলে তা জনগণ ও প্রশাসনের সামনে তুলে ধরুন। পেশীশক্তি দিয়ে রাষ্ট্রের সংস্কার হয় না।’

তিনি আরও জানান, সাংবাদিকদের পারিবারিক সমস্যা, সন্তানের পড়াশোনা এবং যেকোনো প্রয়োজনীয় জায়গায় সহযোগিতা করবেন। প্রেসক্লাবের জন্য প্রয়োজনীয় ছোটখাটো সরঞ্জামও সরবরাহ করা হবে।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী ও সত্যনিষ্ঠ থাকতে হবে। অতীতে ভোট কেনাবেচার ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি নিরপেক্ষ অবস্থানে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের ভুল হলে সতর্ক করবেন। এতে আমরা সংশোধনের সুযোগ পাব এবং জাতির সামনে অপ্রয়োজনীয় সমালোচনা এড়ানো যাবে।’

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় রাজনৈতিক ও পেশাগত সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার প্রায় ৫০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা ন্যায়ভিত্তিক সাংবাদিকতা ও গণমানুষের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব দেন।

ভিওডি বাংলা/ স্নিগ্ধা খন্দকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী