• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মানিকছড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে হলুদ বীজ ও সার বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ির মানিকছড়িতে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা সহায়তা খাত হতে হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হলুদ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা বিএডিসি গোডাউন সংলগ্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খাদিজা তাহিরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিপন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীগণ।

কর্মসূচির আওতায় হলুদ আবাদের জন্য উপজেলার চার ইউনিয়নের ৬০ জন প্রান্তিক কৃষককে জন প্রতি ১০০ কেজি করে পাটনা হলুদের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে সহায়তা দিচ্ছে। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের জন্য সহায়ক ভূমিকা রাখবে।’

ভিওডি বাংলা/ আলমগীর হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী